২০ বলের মধ্যে ৩ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেট জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশ দল। ব্যক্তিগত ৪৯ রানে থাকতে মাংসপেশির চোটে রিটায়ার্ড হার্ট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাট করতে নামেন উইয়ান মুল্ডার। তবে নিজের খেলা প্রথম বলেই আউট হন তিনি।
তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুল্ডার (০)। এরপর মার্কো ইয়ানসেনকেও (৮) আউট করেন তাসকিন। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন।
এরপর আউট হন সিমন হারমার (১)। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন। তবে এবার বোলার হাসান মাহমুদ। এখন পর্যন্ত প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
২০ বলের মধ্যে ৩ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা।
তবে একপ্রান্ত আগলে রেখে এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন (৫৫*)। তাকে সঙ্গ দিতে নেমেছেন রাবাদা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৩৭৬ রান। দক্ষিণ আফ্রিকা এখনও ২৪ রানে পিছিয়ে আছে।
দুঃস্বপ্নের মতো একটা অভিষেকই এখনও মাহফিজুলের। শূন্য রানে আউট হওয়ার পর তিনি ক্যাচ ছাড়েন রিকেলটনের।

৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা