৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা
২৪ রানে ৩ উইকেট নেন আমির জামাল

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কার ব্যাটাররা। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ৬ রানেই সাজঘরের পথ ধরেন ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা। উইকেট পতনের ধারা আর থামাতে পারেনি লঙ্কানরা।

প্রথম পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। লাহিরু উদারা ৪, সুরিয়াবান্দারা ২, দিনেশ চান্দিমাল ৭, কামিন্দু মেন্ডিস ৮ ও ধনঞ্জয়া ডি সিলভা ১ রান করে।

ষষ্ঠ উইকেটে কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা ৪৯ রানের জুটি গড়েন। তবে ৫০ বলে ৩২ রান করে আউট হন কুশল। এরপর দ্রুতই অলআউট হয়ে যায় সফরকারীরা। দিনুশা ২১ রান করেন।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমির জামাল। আর একটি উইকেট পান সাকিব খান।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে।

/টিই/