শিরোনাম

ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন তুললেন ব্রড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন তুললেন ব্রড
সাবেক ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড

দুই দিনও লাগেনি ম্যাকাই টেস্ট শেষ হতে। টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। নিজেরা ২১০ রান করে ৯৫ রানে শেষ করেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। উইকেট নিয়ে উঠছে প্রশ্ন, স্টুয়ার্ট ব্রডও তাকাচ্ছেন সন্দেহের চোখে।

ইংল্যান্ডের সাবেক পেসার ব্রড অস্ট্রেলিয়ার বোলারবান্ধব পিচ প্রস্তুতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউটিউব চ্যানেল ফর দ্য লাভ অব ক্রিকেট-কে তিনি নিজের অনুভূতি জানান।

ব্রডের বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে। কিন্তু এনিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্টার্ক আবারও দানবীয় ছিল, বল সুইং করিয়েছে, পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল।’

তিনি আরও বলেন, ‘যদি বাংলাদেশ টস জিততো এবং বোলিং নিতো, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে অলআউট করতো এবং তাদের বিপদে রাখতো। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটা ছিল ঝুঁকিপূর্ণ।’

ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হওয়া টেস্ট এটি। শেষ ৭ হোম ম্যাচে এটি ছিল তাদের তৃতীয় দুই দিনের টেস্ট। গত অ্যাশেজে পার্থ ও মেলবোর্নে দুই দিনে শেষ হয়েছিল খেলা।

/টিই/