শিরোনাম

দুই সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুই সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত
১১৫ রানে অপরাজিত থাকেন জুরেল

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৫০৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫ উইকেটে ৩০০ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল ভারত। দেবদূত পাড্ডিকালের পর সেঞ্চুরি করেছেন ধ্রুব জুরেল। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

ভারতের বিশাল সংগ্রহ গড়ার মূল কারিগর পাডিক্কাল ও জুরেল। তিনে নেমে প্রথম দিন ১১৭ রান করেন পাডিক্কাল। সোমবার (২৪ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন জুরেল। ২টি ছক্কা ও ৯টি চারে ১১৫ করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া শুবমান গিল করেন ৫০ রান। আগের দিন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়া ঋষভ পন্থ এদিন ব্যাটিংয়ে নেমে দুটি ছক্কা ও ছয় চারে করেন ৬৩ রান।

দ্বিতীয় সেশনে হানা দেয় বৃষ্টি। তাতে সেশনের লম্বা একটা সময় ভেসে যায়। তৃতীয় সেশন শুরু হলে, কয়েক ওভার পরই সেঞ্চুরি স্পর্শ করেন জুরেল, ১৭০ বলে।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার দুই বল পর আবার নামে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা শেষে খেলা শুরু হলে দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জয়াসুরিয়ার বিদায়ের পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।

/টিই/