যে কারণে ব্যালন ডি’অর দৌড়ে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
যে কারণে ব্যালন ডি’অর দৌড়ে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা
হ্যারি কেইন

এবারের ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা আলোচনা। পুরুষ বিভাগে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

গোল ডটকমের বিশ্লেষকদের মূল্যায়নে পুরুষদের বিভাগে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ ও জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এই স্ট্রাইকার। ক্লাব ও দেশের হয়ে ৭৩ গোলের পাশাপাশি বায়ার্নকে বুন্দেসলিগার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ব্যক্তিগত অর্জন আর দলীয় সাফল্যের সমন্বয় কেইনকে পুরস্কার জয়ের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপ্পে ও ইয়ামাল বড় প্রতিদ্বন্দ্বী। গোল করার ক্ষেত্রে ধারাবাহিকতা দেখালেও এমবাপ্পের পক্ষে দলীয় শিরোপার ঘাটতি চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে ইয়ামাল আলোচনায়।

নারী ফুটবলের বিভাগে বিশ্লেষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। এই স্প্যানিশ তারকা এর আগে দুবার ব্যালন ডি’অর জিতেছেন।

এদিকে অনূর্ধ্ব-২১ বছর বয়সি ফুটবলারদের জন্য নির্ধারিত কোপা ট্রফিতে লামিন ইয়ামালকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার এই তরুণ।

/টিই/