দৈনিক আমার দেশ এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনায় আহত দুইজনের দ্রুত সুস্থতা কামনা করে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রবিবার (২৫ অক্টোবর) রাতে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান জামায়াতের এই নেতা।