ছক্কায় অভিষেক শর্মার রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ছক্কায় অভিষেক শর্মার রেকর্ড
অভিষেক শর্মা

ব্যাট হাতে নেমে রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার।

ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই কভার অঞ্চলের ওপর দিয়ে ছক্কা মারেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা।

এই কীর্তিতে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন তিনি। শফিকুল্লাহর এমন ছক্কা আছে ছয়টি, আর সূর্যকুমার যাদবের পাঁচটি।

তবে ১২ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক। অবশ্য ম্যাচটি জিতেছে ভারত। ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জেতে তারা। টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

/টিই/