সৌদি ইস্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো ‘টু’ শব্দ শুনিনি: হাসনাত কাইয়ূম

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেছেন, সৌদি আরবে যে দুইজন বাংলাদেশীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে, তাদের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো ‘টু’ শব্দ শুনিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে শাহবাগে সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
হাসনাত কাইয়ূম বলেন, সরকারকে পরিষ্কার করে বলতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা সৌদি আরব ইস্যুতে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে, তাদের বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হবে। যদি কোন পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামবো।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রবাসীদের টাকায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনার রক্ত মাংস পরীক্ষা করলে প্রবাসীদের টাকার গন্ধ পাওয়া যাবে। কিন্তু আপনার মন্ত্রণালয় থেকে প্রবাসীদের বিষয়ে কোনো কথা শুনিনি। আপনি মন্ত্রণালয়ে চুপ করে বসে আছেন।
‘মেরুদণ্ড সোজা রেখে নেগোসিয়েশন করার সামর্থ্য এই দেশের নেই’
বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও গবেষক মাহা মির্জা বলেছেন, সৌদি আরব আমাদেরকে মিসকিনের মতো দেখে। আমাদের মানসিকতাও মিসকিনের মতো হয়ে গেছে। তাদের সাথে মেরুদণ্ড সোজা রেখে নেগোসিয়েশন করার সেই সামর্থ্য আমাদের দেশের নেই।
বিক্ষোভ সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক সংগঠক তাজনূভা জাবীন, এনপিএ'র সেন্ট্রাল কাউন্সিলের মুখপাত্র ফেরদৌস আরা রুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ