অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বৃষ্টি বাগড়ায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুদিনে খেলা হয় মাত্র ৪৩ ওভার। মনে হচ্ছিলো হয়তো ভেস্তে যাবে ম্যাচ! শেষ দিনের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অজিরা করে ২৯৫ রান।
পোর্ট এলিজাবেথ টেস্টে ৪ উইকেটে ১৫৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ৬ উইকেট।
পঞ্চম দিনে স্কট বোল্যান্ডকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন ট্রাভিস হেড। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। সেঞ্চুরি তুলে নেন ওপেনার ট্রাভিস হেড। তার ইনিংস থামে ১২১ রানে। স্টিভেন স্মিথ ২০ বল খেলে মাত্র ৩ রান করেন।
স্কট বোল্যান্ডকে ফেরান উইয়ান মুল্ডার। ১৬৬ খেলে ৪০ রান করেন বোল্যান্ড। অ্যালেক্স ক্যারি চেষ্টা চালালেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৪ রানে প্যাট কামিন্স, ১১ রানে মিচেল স্টার্ক ও শূন্য রানে জশ হ্যাজলউড আউট হন। ৩৭ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ