শিরোনাম

শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নারী ‘এ’ দল ১১৫ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। পাওয়ার প্লেতে ৩৪ রান তুলে ২ উইকেট হারায় লঙ্কানরা। দলীয় একশ’র আগেই ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ২১ রান। তবে লতা মন্ডল ও ফাহিমা খাতুন দারুণ বোলিংয়ে দলকে জিতিয়েছেন।

শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে, ২৩ রান আসে আমা কাঞ্চানার ব্যাট থেকে। সানজিদা আক্তার মেঘলা ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও লতা মন্ডল।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর অবশ্য কেউ বলার মতো কোনো রান করতে পারেননি।

/টিই/