হামাসের ৩ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

সিজেডএন ডেস্ক

গাজার খান ইউনুস এলাকায় বিমান হামলা চালিয়ে হামাসের ৩ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেত যৌথভাবে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘খান ইউনুস এলাকায় ইসরায়েলি বাহিনী ও শিন বেতের এক সুনির্দিষ্ট হামলায় মোহাম্মদ আল-ইয়াজুরিকে প্রাণ হারিয়েছে।’ ইসরায়েলি দাবি অনুযায়ী, নিহত আল-ইয়াজুরি হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া একই হামলায় ওই ব্রিগেডের কোম্পানি কমান্ডার হুযাইফা মুয়াম্মার এবং সামরিক শাখার সদস্য মুহাম্মদ বাহজাত রাশিও প্রাণ হারিয়েছেন।
তবে ইসরায়েলি এ দাবির বিষয়ে হামাস বা তাদের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ভয়াবহ সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পাশাপাশি দেড় লাখের বেশি মানুষ আহত এবং ছিটমহলটির প্রায় নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর সংঘাতে বাস্তুচ্যুত ৪৬ হাজার মানুষ