যে কারণে গোলাপি রঙ এর জার্সিতে খেলছে পাকিস্তান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে পাকিস্তানের চিরচেনা রং সবুজ। তবে এবার গোলাপি রঙের জার্সি পরে খেলছে পাকিস্তান। আজ রবিবার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই রংবদল?
এর পেছনে অবশ্য ক্রিকেটীয় কোনো কারণ নেই। আছে মহৎ উদ্দেশ্য। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই পাকিস্তানের ক্রিকেটারদের এই গোলাপি সাজ।
পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজন।
শুধু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সিই নয়, আজ গাদ্দাফি স্টেডিয়ামও যেন গোলাপি রঙে সেজেছে। ম্যাচের স্টাম্পগুলো গোলাপি। স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি বোর্ডে প্রচার করা হচ্ছে স্তন ক্যানসার নিয়ে সচেতনতামূলক বার্তা।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে পাকিস্তানের ক্রিকেটারদের গোলাপি রং ধারণ অবশ্য এবারই প্রথম নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ‘পিংক ডে’ পালন করেছিল পাকিস্তান। তবে ওয়ানডে ক্রিকেটে এমন উদ্যোগ এবারই প্রথম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে বেশি জয় উগান্ডার