ভারতে স্কুল বন্ধ রাখতে বোমা হামলার হুমকি দিয়ে মেইল পাঠালো ছাত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে স্কুল বন্ধ রাখতে বোমা হামলার হুমকি দিয়ে মেইল পাঠালো ছাত্রী
প্রতীকী ছবি

ক্লাস বন্ধ রাখার ফন্দিতে ভুয়া ইমেইল পাঠিয়ে বিপাকে পড়েছে দিল্লির এক স্কুলে ষোলো বছর বয়সি এক ছাত্রী। শেষ পর্যন্ত ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ।।

২৩ অক্টোবর দক্ষিণ-পশ্চিম দিল্লির ও স্কুলে একটি হুমকি ইমেইল আসে। ‘আপনার ভবনে বোমা রাখা হয়েছে’ এমন শিরোনামের মেইলটি পাওয়ার পর থেকেই স্কুল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি দিল্লির বিভিন্ন স্কুলকে টার্গেট করে এ ধরনের ভুয়া ইমেল আসার ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। শুরু হয় সাইবার তল্লাশি।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাউথ) অনন্ত মিত্তাল জানান, সাইবার পুলিশ স্টেশনের এসএইচও হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি বিশেষ দল মাঠে নামে। প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ডিজিটাল প্রমাণের ভিত্তিতে নিখুঁতভাবে ইমেইলের উৎস খুঁজে বের করে পুলিশ। দেখা যায়, অন্য কেউ নয়, ও স্কুলেরই এক ছাত্রী ছুটির জন্য নিজেই এ কাণ্ড ঘটিয়েছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের নিয়ম মেনেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/