টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে বেশি জয় উগান্ডার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। শনিবার (২৫ অক্টোবর) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এ কীর্তি গড়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়-হারের রেডর্কে বাংলাদেশের অবস্থান কোথায়? পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টিতে জয়ের দিক থেকে উগান্ডার চেয়েও পিছিয়ে আছে লাল-সবুজরা।
জয়ের সংখ্যার বাইরেও একটি পরিসংখ্যানে নজর কেড়েছে আফিকার দেশ উগান্ডা। জয়-হারের অনুপাতে ভারতসহ অনেক শক্তিশালী ক্রিকেট খেলুড়ে দেশকে পেছনে ফেলেছে তারা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০০টি জয় পেয়েছে মাত্র নয়টি দল। তাদের মধ্যে উগান্ডার জয়-হারের অনুপাত উল্লেখযোগ্য। ১৩১ ম্যাচে ১০১টি জয় ও ২৭টি পরাজয়ে দলটির এই অনুপাত ৩.৭৪। বিপরীতে, ৩০০ ম্যাচ খেলে ২০০ জয় পাওয়া ভারতের জয়-হারের অনুপাত ২.৪০৯। অর্থাৎ, এই পরিসংখ্যানে উগান্ডার অবস্থান বেশ শক্তিশালী।
বাংলাদেশের চিত্র অবশ্য ভিন্ন। ২২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৮৯টি জয় ও ১২৮টি পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এতে দলটির জয়-হারের অনুপাত দাঁড়িয়েছে ০.৬৯৫। অন্যান্য পূর্ণ সদস্য দেশের মধ্যেও এই অনুপাত দুইয়ের নিচে।
তবে উগান্ডার এই সাফল্য বিশ্লেষণ করতে গেলে প্রতিপক্ষের শক্তির বিষয়টিও বিবেচনায় করতে হবে।
বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় না আফ্রিকার দেশটি। তাদের অধিকাংশ ম্যাচই হয় তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তাদের।
ভারতের মতো পরাশক্তি দল যেখানে জয়ের সংখ্যায় ইতিহাস গড়ছে, সেখানে জয়-হারের অনুপাতে উগান্ডার এমন অবস্থান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
মাহফিজুলের প্রথম ডাবল সেঞ্চুরি, অল্পের জন্য ট্রিপল মিস নাঈমের