দক্ষিণ আফ্রিকার মাটিতে যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ। তাতে গড়েছে নতুন এক ইতিহাস। উপমহাদেশের প্রথম দল হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
১৭ বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সফরকারী দল সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি দেখালো। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো উপমহাদেশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৯৬ রান। ২০২০-২১ মৌসুমে সেঞ্চুরিয়নে এই রান করেছিল শ্রীলঙ্কা।
উল্লেখ্য, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে ম্যাচ, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে জয় এসেছে ১২ বার।
বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি করেছেন দুজন। তাওহীদ হৃদয় খেলেন ১৩৭ রানের ইনিংস। লিটন দাস করেন ১২০ রান। লিটনের এটি অষ্টম টেস্ট সেঞ্চুরি।

ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কোর নতুন ইতিহাস