১ উইকেট হারিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

১ উইকেট হারিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪০০ রানে। বোলিংয়েও শুরুতে সাফল্য পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ।
লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৫ ওভার খেলা হয়েছে, ১ উইকেটে ১৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনো ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা, তাদের হাতে আছে ৯ উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, সেখানে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।
এরপর পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় নিশ্চিত লেগ বিফোর ছিল, নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহীদ হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়ে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।

নেদারল্যান্ডসের কাছে হারলো বাংলাদেশ