নেদারল্যান্ডসের কাছে হারলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নেদারল্যান্ডসের কাছে হারলো বাংলাদেশ
পাকিস্তানের পর বাংলাদেশকেও হারালো নেদারল্যান্ডস

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৯ রান। জবাবে ২ বল বাকি থাকতে ম্যাচ জেতে নেদারল্যান্ডস।

বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার ৪৬ বলে ৫১ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ২০ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ১৯ রান করে করনে দুজন- শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার।

জবাব দিতে নেমে দলীয় ২৮ রানের মধ্যে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৬৯ থেকে ৭৬ রানের মধ্যে তারা আরও ৩ উইকেট হারায়। তাতে জয়ের আশা দেখছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।

তবে সেরে ক্যালিসের অপরাজিত ৬৮ রানে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। ফেদেরিক ওভারদিক করেন অপরাজিত ১২ রান। ষষ্ঠ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সেরে ও ফেদেরিক। বাংলাদেশের হয়ে রাবেয়া খান নেন ২ উইকেট।

এর আগে পাকিস্তানকেও হারিয়েছিল নেদারল্যান্ডস।

/টিই/