শিরোনাম

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে কামিন্দু মেন্ডিস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে কামিন্দু মেন্ডিস
কামিন্দু মেন্ডিস (ছবি: সংগৃহীত)

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন কামিন্দু মেন্ডিস। তবে চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ধানাঞ্জয়া ডি সিলভা বাদ পড়েছেন।

কামিন্দু বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও, গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হারান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। এই দুই সিরিজে তিন ম্যাচ খেলে ভালো করতে না পারা ধানাঞ্জায়ার জায়গাতেই মূলত ফেরানো হয়েছে কামিন্দুকে।

শ্রীলঙ্কার হয়ে সবশেষ দুই ইনিংসে কামিন্দুর মোট রান ১৫। গত ডিসেম্বরে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুই ইনিংসে করেন ২০ রান। তবু সংক্ষিপ্ত এই ফরম্যাটে কামিন্দুর ফেরাটা চমকই।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া ইশান মালিঙ্গাকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। কলম্বোয় ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের বাকি তিন দল অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্মায়েকে, দুনিধ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ জামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।

/টিই/