৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

শেষ উইকেট জুটিতে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস মিলে তোলেন ৩৩ রান। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তাতে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৩৫৬ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নেন ৬ উইকেট।
অফ স্পিনার মিরাজের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন সিলস। ব্যাটে খেলতে পারেননি। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। কাজ হয়নি, বল লাগতো লেগ স্টাম্পে। ৩৮ বলে দুই চারে ১৫ রান করেন সিলস। ৪৮ বলে চার চারে ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিক্যান।
৮২ রানে ২ উইকেট নেন মিরাজ। ৯০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান। বাংলাদেশি পেসার হিসেবে সর্বোচ্চবার (৫) টেস্টে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন হাসান মাহমুদের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন আমির জাঙ্গু (১৩৩)। ফিফটি করেছেন কেভিন উইকহ্যাম (৬১) ও জাস্টিন গ্রিভস (৫১)।
সফরকারীরা ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল।

ইব্রাহিম গোল করবেন ভাবেননি ডুলি