ইব্রাহিম গোল করবেন ভাবেননি ডুলি

ইব্রাহিম গোল করবেন ভাবেননি ডুলি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের কোচ থমাস ডুলি সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন বিশ্বনাথ ঘোষকে। তবে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেননি এই রাইটব্যাক। ম্যাচের ৬৪ মিনিটে নামান মোহাম্মদ ইব্রাহিমকে।
কোচ ইব্রাহিমকে নামান যেনো সে সতীর্থের গোলে অবদান রাখতে পারে। কিন্তু ইব্রাহিম নিজেই ব্যবধান গড়ে দিলেন।
ম্যাচ শেষে এই ফরোয়ার্ডকে বদলি নামানোর সময়ের ভাবনাটা জানান ডুলি। তিনি বলেন, ‘একটি পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশু (বিশ্বনাথ) কিছুটা হাঁপিয়ে উঠেছিল। আর আপনারা জানেন, বিশু বল হোল্ড করে রাখার মতো খেলোয়াড় নয়। আমাদের এমন কাউকে প্রয়োজন ছিল যে বল ধরে রেখে শমিত, রাকিব এবং ফাহিমদের ওপরে ওঠার সুযোগ করে দেবে। সেদিক থেকে ইব্রাহিম একদম আদর্শ ছিল। আমরা শমিতকে ওপরে তুলে দিই।’
শমিত ১০ নম্বর পজিশনে অনেক পরিশ্রম করেছে, নিচ থেকে বল রিসিভ করে আক্রমণভাগে বাড়িয়েছে; কিন্তু তখন সামনে ফিনিশ করার জন্য সে নিজে উপস্থিত ছিল না। তাই আমি ভাবলাম বিশুকে তুলে নিয়ে ইব্রাহিমকে ১০ নম্বরে এবং শমিতকে একেবারে ওপরে খেলানো ভালো হবে। এতে শমিত কিছুটা শক্তি বাঁচিয়ে হেড দিয়ে গোল করার চেষ্টা করতে পারবে। আমি ভাবিনি ইব্রাহিম নিজেই গোল করে বসবে, ভেবেছিলাম সে হয়তো কাউকে দিয়ে গোল করাবে।’
রাইট-ব্যাক থেকে এদিন হঠাৎ করেই নাম্বার-৯ পজিশনে সুযোগ পাওয়া বিশ্বনাথ গোল করতে না পারলেও, তার পারফরম্যান্সে খুশি ডুলি।
সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, নভেম্বরের ১১ তারিখে।

সাদমানের চোট নিয়ে যা জানা গেলো