শিরোনাম

ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও সিরিজটি পরবর্তীতে পিছিয়ে দেওয়া হয়।

এই সফর ঘিরে সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি। মঙ্গলবার (২১ জুলাই) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলেছেন ভারত সিরিজ নিয়ে।

আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারত বাংলাদেশে এলে অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারবো বলে মনে করি। আশা করি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

/টিই/