বাবরকে ওয়াসিম: তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাবরকে ওয়াসিম: তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস
বাবর আজম ও ওয়াসিম আকরাম

ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে পাকিস্তান ক্রিকেট দলে বেশ পরিবর্তন আসে। এমন ঘটনায় অবাক হয়েছিলেন বাবর আজম। তার সেই কথা শুনে অবাক ওয়াসিম আকরাম। পাকিস্তানের অধিনায়ককে খোঁচা মেরে আকরাম বলেন, এত বড় ঘটনা সম্পর্কে জানা না থাকলে অধিনায়ক হয়ে লাভটা কী!

লর্ডস টেস্টে পাকিস্তানের পরাজয়ের পর কোচ সারফারাজ আহমেদ, বোলিং কোচ উমর গুল এবং দলের ৭ ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা বলের কোচ মাইক হেসনকে কোচের দায়িত্ব দিয়ে পাঠানো হয় পরের টেস্টের জন্য। দলের ওই পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর পরে বলেন, তিনি নিজেও এটা জানতেন না, তার কাছেও ছিল নতুন খবর। অনেক পরে জেনেছেন।

বাবরের সেই মন্তব্য নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না এবং আমি ভুলও হতে পারি। তবে আমার মনে হয়, বাবরের উচিত হয়নি আবার অধিনায়কত্ব নেওয়া। এই সবকিছুই অপ্রয়োজনীয় ছিল। তৃতীয় টেস্টে… আমি বার্মিংহামে ছিলাম… যতটা মনে পড়ে, টসের সময় বাবরকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার সাতজন ক্রিকেটারকে ফেরত পাঠানো হয়েছে, কোচ ও বোলিং কোচকে ফেরত পাঠানো হয়েছে। আপনি কি মনে করেন?’ সে তখন বলেছে, ‘আমার কোনো ধারণা নেই।’ তাহলে তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস?’

২৫ টেস্ট ও ১০৯ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ওয়াসিমের মতে, অধিনায়কের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বাবর।

তিন বছর পর গত জুলাইয়ে পাকিস্তানের টেস্ট নেতৃত্বে ফেরেন বাবর। এরপর বাবরের নেতৃত্বে চার টেস্টের তিনটিতে হেরেছে দল।

/টিই/