মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় বাংলাদেশের
বাংলাদেশ নারী ফুটবল দল

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার আর মিয়ানমারের সঙ্গে পারলো না পিটার বাটলারের দল। মিয়ানমার-বাংলাদেশ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ফলে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এশিয়ান গেমস থেকে বিদায় নিতে হলো ঋতুপর্ণাদের।

‘এফ’ গ্রুপে বাংলাদেশের শুরুটা হয়েছিল উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে। দক্ষিণ কোরিয়ার কাছে হারে ৬-০ তে। দুই ম্যাচে ১৬ গোল হজম করেও প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি বাংলাদেশ। মিয়ানমারের বিপক্ষে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হতো।

সোমবার (২১ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে মিয়ানমার। দ্বিতীয় মিনিটেই পরপর দুটি শট নেয় তারা। ১৯ মিনিটে আফঈদা খন্দকারের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭ মিনিটে একটি কর্নার আদায় করে বাংলাদেশ। ৪০ মিনিটে ঋতুপর্ণা চাকমার নেওয়া শটও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। দুই দলই আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, তবে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

/টিই/