নতুন কৌশলে বাজিমাত স্টার্কের

নতুন কৌশলে বাজিমাত স্টার্কের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাকাই টেস্টে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৫ রানে ৬ উইকেট। মিচেল স্টার্কের পকেটে তখন ৫ উইকেট। বিরতিতে যাওয়ার সময় স্টার্ক জানান, বাউন্সার করেই বাজিমাত হয়েছে।
মাত্র ২২ বলের মধ্যে টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেন স্টার্ক। শেষ পর্যন্ত স্টার্ক নেন ১২ রানে ৬ উইকেট। বাংলাদেশ অলআউট হয় ৬৪ রানে।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় স্টার্ক মুখোমুখি হন ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্ত্রী অ্যালিসা হিলি’র। অজি নারী দলের সাবেক এই অধিনায়ককে স্টার্ক বলেন, ‘গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগানো গেছে।’
যে কৌশলে পুরোদমে সফল হলেন তা জানিয়ে স্টার্ক বলেন, ‘আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে (ফুলার) রাখতে হয়েছিল। প্রথম টেস্টে তারা (বাংলাদেশি ব্যাটার) বেশ ধৈর্য ধরে খেলে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছিলো। তাই এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলো ঠিকমতো লুফে নিয়েছি। কৌশলটা ভালোই কাজ করেছে।’
দলের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল বোলারদের প্রতি সেটিও জানান তিনি। স্টার্ক বলেন, ‘আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল। আমার মনে হয় আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ