শিরোনাম

১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসে বিরল কীর্তি শরিফুলের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসে বিরল কীর্তি শরিফুলের
প্রথম ইনিংসে ১৪ রান করেন শরিফুল ইসলাম

ম্যাকাইয়ে মিচেল স্টার্কের বোলিং তোপে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৬৪ রানে। ইনিংসের সর্বোচ্চ রান আসে সবার শেষে নামা শরিফুল ইসলামের ব্যাট থেকে।

স্টার্কের বলে আউট হওয়ার আগে ১৯ বলে তিন চারে ১৪ রান করেন শরিফুল। এবাদত হোসেনের স্থলাভিষিক্ত হয়ে এই ম্যাচ খেলতে নামেন তিনি। ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের বাকিদের চেয়ে বেশি রান তার। তাতে এক বিরল কীর্তি গড়েছেন শরিফুল।

এ পর্যন্ত টেস্টে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ স্কোর করা ব্যাটারদের তালিকায় ১৩তম স্থানে জায়গা হলো শরিফুলের।

১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্ত (৫০) এই কীর্তি গড়েছিলেন। এরপর ১৮৯৬ সালে টম ম্যাককিবিন এই তালিকায় নাম লেখান ১৬ রান করে।

এই তালিকায় বাকিরা হলেন- দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার (৬২*), পাকিস্তানের আসিফ মাসুদ (৩০*), শ্রীলঙ্কার আমেরাসিংহে (৩৪), বাংলাদেশের তালহা জুবায়ের (৩১), ইংল্যান্ডের হার্মিসন (৪২), অস্ট্রেলিয়ার নাথান লায়ন (১৪), অ্যাস্টন অ্যাগার (৯৮), ওয়েস্ট ইন্ডিজের শিলিংফোর্ড (৫৩*), আয়ারল্যান্ডের মুরতাঘ (৫৪*) এবং পাকিস্তানের সাকিব মাহমুদ (৪৯) ১১ নম্বরে নেমে দলের অন্যদের চেয়ে বেশি রান করার কীতি গড়েন।

/টিই/