শিরোনাম

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট লোগো। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর অক্টোবরে সিরিজ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। নিজেদের মাঠের আসন্ন সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

শান্তদের প্রথম টেস্টে ডারউইনে শুরু হবে ১৩ আগস্ট। ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে।

এরপর নারী দলের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর।

ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর সূচি:

১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন

২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায়

বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি:

৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি

/টিই/