দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

গোড়ালির চোটের কারণে সিলেটে চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসেও পারবেন না। এবার জানা গেলো দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাংলাদেশের এই ওপেনার।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান।
ক্রিকবাজকে নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা আছে।’
সাদমানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার অপেক্ষায় আছেন মাহফিজুল ইসলাম রবিন।
দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর।

৪০ বছরে প্রথমবার এমন দিন দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড