শিরোনাম

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের

নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের
বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ তালহা জুবায়ের

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের বোলিং কোচ হলেন তালহা জুবায়ের। শন টেইট জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় এই দায়িত্ব পেলেন তালহা।

শন টেইট কিছুদিন আগে কলকাতা রাজ্য দলের কোচ হতে চেয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। অবশ্য বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন পারিবারিক কারণ দেখিয়ে।

তালহা জুবায়েরের দায়িত্বটা অবশ্য পাকাপাকি নয়। অস্ট্রেলিয়া সিরিজের পর হয়তো তালহার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। ৪০ বছর বয়সী সাবেক এই পেসার বাংলাদেশের হয়ে ৭ টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখান কোচিংয়ে।

এর আগে বিসিবির বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে বোলিং কোচ হিসেবে ছিলেন তালকা। এইচপির পেস বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

/টিই/