পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল।
১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরু থেকেই ধুকতে থাকে। পাকিস্তানি ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিমা খাতুন। আর হুরাইনা সাজিদকে ফেরান সানজিদা আক্তার মেঘলা। আর মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন দলনেতা হাফসা। ১১ রান করেন ইউসরা আমির।
৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ২ উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।
তার আগে বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে মাত্র ১৯ রান। ১৩ রান করে আউট হন শামীমা সুলতানা। আরেক ওপেনার ইসমা তানজিমের ব্যাট থেকে আসে ১২ রান। আর ১৫ রানে থামেন দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা শারমিন সুলতানা।
একপ্রান্ত আগলে রাখেন দলনেতা ফাহিমা খাতুন। তিনি ছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন ফাহিমা। বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে।