ইমরান-পুত্রদের সাক্ষাৎকার: ধারাভাষ্য প্যানেল থেকে বাদ আথারটন ও নাসের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরান খানের ছেলেদের দেওয়া এক সাক্ষাৎকার ঘিরে বিতর্কের রেশ এবার পড়েছে ক্রিকেটের ধারাভাষ্য কক্ষে। চলমান ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য দল থেকে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের অবস্থানকালে স্কাই স্পোর্টস ইমরানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান খানের একটি সাক্ষাৎকার প্রচার করে। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন।
এর আগে গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছিলেন ইমরান খানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে। সেই তালিকায় ছিলেন আথারটন ও হুসেইন।
উল্লেখ্য, ২০২৪ সালে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরের সময় ধারাভাষ্য দলের সদস্য ছিলেন নাসের হুসেইন ও আথারটন।
লর্ডস টেস্ট চলাকালে প্রচারিত ওই সাক্ষাৎকারের পর পিসিবি প্রতিবাদ হিসেবে দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানের খেলোয়াড়দের মাঠে না নামানোর হুমকি দিয়েছিল বলে তখন খবর প্রকাশ হয়েছিল।
সাক্ষাৎকারে কাসিম ও সুলেমান অভিযোগ করেন, অবহেলা ও বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে কর্তৃপক্ষ ‘প্রকাশ্যেই তাকে হত্যার চেষ্টা করছে’। কাসিম দাবি করেন, কারাগারে একাধিক রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে। তার অভিযোগ, পাকিস্তান সরকার একই পরিণতি তার বাবার ক্ষেত্রেও ঘটানোর পরিকল্পনা করছে।
ইমরানের দুই ছেলের আরও দাবি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিনের ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকতে হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

১৩২ বলে ০ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক ফিল্ড