আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রোটিয়া তারকার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ভ্যান ডার ডুসেন বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
২০২৬-২৭ মৌসুমে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এ ঘোষণা দিলেন ডুসেন। বুধবার (১ এপ্রিল) নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেখানে বাদ যাওয়া ক্রিকেটারদের মধ্যে ডুসেন এবং ডেভিড মিলার বড় নাম।
ভ্যান ডার ডুসেন জানিয়েছেন, এই যাত্রা সহজ ছিল না; বছরের পর বছর ত্যাগের মধ্য দিয়েই এগোতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে।
প্রোটিয়া এই তারকা ঘরোয়া ক্রিকেটে নিজের দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন। পরবর্তীতে কোচিংয়ে যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ডুসেন ৫৭ টি-টোয়েন্টি, ৭১ ওয়ানডে ও ১৮ টেস্ট ম্যাচ খেলেছেন।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে।