শিরোনাম

এ বছর আমিই ব্যালন ডি’অরের যোগ্য: ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এ বছর আমিই ব্যালন ডি’অরের যোগ্য: ইয়ামাল
লামিনে ইয়ামাল

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের মনোনয়ন তালিকা ঘোষণা করার পর বিষয়টি নিয়ে কথা বলছেন অনেকে। এবার লামিনে ইয়ামাল জানালেন, কিলিয়ান এমবাপ্পেকেই একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি। এই দ্বৈরথে স্প্যানিশ তারকা যোগ্য মনে করছেন নিজেকেই।

ব্যালন ডি’অর পুরস্কারের আগে বরাবরই আলোচনার ঝড় ওঠে, কে বেশি যোগ্য। এমবাপ্পে এরই মধ্যে বলেছেন, নিজেকেই তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেন। একই দাবি ইয়ামালেরও।

মুভিপাস্ট প্লাসের শেয়ার করা ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমি সত্যি বিশ্বাস করি যে, আমরা দুজনই এখন বিশ্বের সেরা। তবে আমি যা জিতেছি, সেসবের জন্য এ বছর আমিই এর (ব্যালন ডি’অর) যোগ্য। আমার যতটা মনে হয়, এমবাপ্পে এবং আমিই এখন বিশ্বের সেরা দুজন। এটা আমার কাছে স্পষ্ট এবং যারা খেলা দেখেন, তারাও জানেন।’

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ের পথে সেরা ফুটবলারের স্বীকৃতি পান ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ে ছিল তার অবদান।

রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের মৌসুম কেটেছে ট্রফিবিহীন। বিশ্বকাপেও ফ্রান্স সেমি-ফাইনালে হেরে যায় স্পেনের কাছে। তবে ব্যক্তিগত সাফল্যে এমবাপ্পের মৌসুম কেটেছে দারুণ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলস্কোরার তিনি। বিশ্বকাপেও জিতে নেন গোল্ডেন বুট।

এবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ীর নাম জানা যাবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। গত বছর এটি জিতেছিলেন উসমান দেম্বেলে, ইয়ামাল হয়েছিলেন দ্বিতীয়, এমবাপে তৃতীয়।

/টিই/