সাদমানের চোট নিয়ে যা জানা গেলো

সাদমানের চোট নিয়ে যা জানা গেলো
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। বাঁ পায়ের গোড়ালিতে মচকানোর (অ্যাঙ্কেল টুইস্ট) কারণে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এই বাঁহাতি ব্যাটারকে।
সাদমানের চোটের অবস্থা জানতে এমআরআই করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের মেডিকেল বিভাগ।
সাদমানের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম। তিনি বলেন, ‘সাদমানের যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যাঙ্কেল টুইস্ট, বাঁ পায়ের গোড়ালিতে। এটা এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যান করাতে পাঠাবো।’
সাদমানের ব্যাটিংয়ে নামা নিয়েও থাকছে অনিশ্চয়তা। বাঁ পায়ের গোড়ালির চোট কতটা গুরুতর, তা জানতে এমআরআই রিপোর্টের অপেক্ষা করতে হবে।

জার্সিটা কাউকে দিতে চান না ইব্রাহিম