জার্সিটা কাউকে দিতে চান না ইব্রাহিম

জার্সিটা কাউকে দিতে চান না ইব্রাহিম
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

অনেক দিন ধরেই এমন মুহূর্তের অপেক্ষায় ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। জাতীয় দলের জার্সিতে গোল করে দলকে জেতানোর স্বপ্ন পূরণ হয়েছে তার। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে বাংলাদেশকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে দর্শকেরা ইব্রাহিমের জার্সি চাইছিলেন। তবে জার্সিটি নিজের কাছেই রাখতে চান এই ফুটবলার। ‘এটা আমার লাগবে, এটা আমার। এটা আমি কাউকে দিতে পারবো না।’
জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরে গোল করতে পেরে খুশি ইব্রাহিম। নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘অনেক দিন পরে জাতীয় দলে ফিরেই গোল করতে পেরেছি। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। সন্তুষ্ট প্রকাশ করছি, আল্লাহর কাছে। অনেক ভালো লাগছে।’
ভুটান ম্যাচের আগে বাংলাদেশের আক্রমণভাগে ছিল দুশ্চিন্তা। মূল স্ট্রাইকার রোনান সুলিভান চোটে পড়ায় তার জায়গায় কে খেলবেন, তা নিয়ে ভাবতে হয়েছে কোচকে। ইব্রাহিম নিজেও স্বাভাবিকভাবে স্ট্রাইকার পজিশনে খেলেন না। তবে দলের প্রয়োজনে সেই দায়িত্ব সামলেছেন।
জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ইব্রাহিম। তার মতে, দর্শকদের আরও ভালো ফুটবল উপহার দেওয়া উচিত ছিল বাংলাদেশের। জয়ের ব্যবধানও হতে পারত আরও বড়।
ইব্রাহিমের ভাষায়, ‘আমাদের যেহেতু স্ট্রাইকার ছিল না, আরও ভালো খেলা উচিত ছিল। দর্শকদের আরও সন্তুষ্ট করা উচিত ছিল।’
সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন তিনি।
এর আগে এএফসি এশিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। সেদিনই এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে তার গোলে পরের রাউন্ডে উঠেছিল ফর্টিস এফসি। সেই গোলের পর জাতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণের প্রত্যয়ও ছিল তার।
নিজের লক্ষ্য পূরণ করতে পেরে তৃপ্ত ইব্রাহিম। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কখন সুযোগ পাবো, আর সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহর রহমতে সেটা করতে পেরে খুব ভালো লাগছে।’

হাসানের ৫ উইকেট, ৩২২ রান নিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ
রোনালদোর অবসর নিয়ে যা বললেন জেসুস