শিরোনাম

সেঞ্চুরি করেই আউট শান্ত, ২০০ পেরিয়ে চা বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরি করেই আউট শান্ত, ২০০ পেরিয়ে চা বিরতিতে বাংলাদেশ
১০১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইফনো

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ৩১ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক চাপ সামলে নেন। ইনিংসের ৫৩তম ওভারের প্রথম বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত।

শান্ত ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১২৯ বলে। সেঞ্চুরির পথে ১২ চার ও ২টি ছক্কা মারেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মোহম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হন হন শান্ত। ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করে আউট হন শান্ত।

শান্ত ফেরাতে তৃতীয় উইকেট জুটিতে ভাঙে ১৭০ রানের জুটি। ওভারের বাকি ৪ বলে আর বিপদ ঘটতে দেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৫৩ ওভারে ৩ উইকেটে ২০১ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ দল।

অন্যদিকে মমিনুল হকও দারুণ খেলছেন। ১০২ বলে ফিফটি পূর্ণ করেন মুমিনুল। ৭ চারে ১৩৯ বলে ৬৪ রানে অপরাজিত আছেন বাঁ-হাতি এই ব্যাটার।

তার আগে ওপেনার মাহমুদুল হাসান জয় ১৯ বলে ৮ এবং সাদমান ইসলাম ৩০ বলে ১৩ রান করে আউট হন। একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, আব্বাস ও হাসান আলী।

/টিই/