মিরপুর টেস্টে ইতিহাস গড়লো পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টে ইতিহাস গড়লো পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৩: ৫২

মিরপুর টেস্টে পাকিস্তান ক্রিকেট দল। ছবি: ফেসবুক
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ মে) বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছে পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তান দল ম্যাচে নেমেছে ৭ জন বাঁ-হাতি ব্যাটার নিয়ে।
৪৬৮তম টেস্টে প্রথমবার পাকিস্তান এতো বাঁ-হাতি নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নামলো।
এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার ৬ জন বাঁ-হাতি ব্যাটারকে নিয়ে নেমেছিল পাকিস্তান। একই নজির গড়ে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও তারা ৬ জন বাঁ-হাতি ব্যাটার খেলায়।
পাকিস্তানের একাদশে থাকা ৭ বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী।
সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।
এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ১২টি এবং বাংলাদেশ জিতেছে দুটিতে। ড্র হয়েছে আরেকটি ম্যাচ।

/টিই/

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা
২০২৬ বিশ্বকাপ মাতাতে ফিরছেন শাকিরা