উপকূলে আটকা পড়া অসুস্থ ৪০ ইরানি নাবিককে উদ্ধার করলো শ্রীলঙ্কা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উপকূলে আটকা পড়া অসুস্থ ৪০ ইরানি নাবিককে উদ্ধার করলো শ্রীলঙ্কা
উপকূলে আটকা পড়া অসুস্থ ৪০ ইরানি নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরে সাগরে আটকে থাকা একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসুস্থ ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটি। রবিবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নাবিকদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় জরুরি সাহায্যের আবেদন জানানো হয়েছিল। এর প্রেক্ষিতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গলের কাছে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কলম্বোতে অবস্থিত ইরানি দূতাবাস পুরো অভিযানের আয়োজন ও সহযোগিতায় কাজ করেছে।

প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়ার পর শনিবারই ৪০ জন নাবিক ইরানের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার গল বন্দরের আশপাশে প্রায় এক ডজন খালি ইরানি ট্যাংকার নোঙর করে রয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলো তাদের ১২ নটিক্যাল মাইল আঞ্চলিক জলসীমার বাইরে নোঙর করা এবং সেখানে নৌচলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার উপ-স্বাস্থ্যমন্ত্রী হানসাকা উইজেমুনি বলেন, দেশের জলসীমার বাইরে জাহাজে অসুস্থ হয়ে পড়ার পর তীরে আনা ইরানি নাবিকদের মানবিক সহায়তা প্রদান আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং স্বীকৃত মানবিক নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সূত্র: সিনহুয়া

/এমএকে/