শিরিনের নতুন কীর্তি, স্বর্ণ জিতলেন ইমরানুরও

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনটা নিজের করে নিলেন শিরিন আক্তার। নারীদের ২০০ মিটারে নিজের গড়া রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন নৌবাহিনীর এ স্প্রিন্টার। রবিবার (২৫ অক্টোবর) একই দিনে পুরুষদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান।
নারীদের ২০০ মিটারে শিরিন সময় নিয়েছেন ২৪.৩৫ সেকেন্ড। ২০২৪ সালে ২৪.৬৮ সেকেন্ডে দৌড় শেষ করে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি।
২৫.১১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন। শিরিনের চেয়ে ১.২৪ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তিনি। ২৫.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর আরেক অ্যাথলেট মোসাম্মত বর্ষা খাতুন।
পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান। তবে এই ইভেন্টে বাংলাদেশের ১৯৯৯ সালের রেকর্ডটি ভাঙতে পারেননি তিনি। মাহবুব আলমের ২১.১৫ সেকেন্ডের রেকর্ড থেকে মাত্র ০.০৩ সেকেন্ড পিছিয়ে ছিলেন ইমরানুর।
পুরুষদের ২০০ মিটারে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর শান্ত কর্মকার। ২১.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ রাকিবুল হাসান।

‘হাস্যকর’ লাল কার্ড দেখলেন নেইমার