আর ৫০ রানেও অলআউট হতে পারে ওয়েস্ট ইন্ডিজ: তাসকিন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের ব্যাটার কেভিন উইকম্যান। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ফিফটি করেছেন উইকম্যান। তিনি জানান, প্রথম ইনিংসে তারা ৪০০ রান করতে চায়।
উইকহ্যাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া। অন্তত ৩৫০ বা ৪০০-এর বেশি রান করতে পারলে ভালো হবে। একবার ব্যাটিং করেই ভালো অবস্থানে যেতে চাইবো আমরা। এমন একটা জায়গায় পৌঁছাতে হবে, যেখান থেকে প্রতিপক্ষকে দুবার ব্যাট করানোর সুযোগ তৈরি হয়। বেশি রান তুলতে পারলে ম্যাচে আমাদের জয়ের ভালো সুযোগ থাকবে।’
বাংলাদেশের হয়ে হয়ে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দিনে দুটি উইকেট নেন তিনি।
তাসকিন বলেন, ‘ওর অভিষেক হয়েছে, ব্যাট হাতেও রান পেয়েছে। স্বাভাবিকভাবেই সে অনেক উচ্ছ্বসিত। (তার কথা) এটা নিয়ে ভাবনার কিছু নেই। ম্যাচ তো কেবল শুরু হয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজর দ্রুত উইকেট তুলে নেওয়ার বিষয়ে তাসকিন বলেন, ‘এমনও হতে পারে, তারা ৪৫০ রান করবে। আবার এক ঘণ্টার মধ্যে ৫০ রানেই অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।’
প্রতিপক্ষের ৪ উইকেটের মধ্যে তাসকিন নিয়েছেন দুটি আর হাসান মাহমুদ দুটি উইকেট। বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম বল করে প্রথম দিন কোনো সাফল্য পাননি।

রোনালদোকে যেভাবে বিদায় জানাতে চায় পর্তুগাল