দ্বিতীয় সেশন ওয়েস্ট ইন্ডিজের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় সেশন ওয়েস্ট ইন্ডিজের
প্রথম ইনিংসে ৬১ রান করেছেন কেভিন উইকম্যান

সিলেট টেস্টে শুরুর ধাক্কা সামলে রানের চাকা সচল রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ম্যাচে ফিরেছে তারা।

চতুর্থ উইকেটে আমির জাঙ্গু ও কেভিন উইকম্যান ১৩১ রানের জুটি গড়েন। ৪ উইকেটে ১৮০ রান নিয়ে চা-বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট অভিষেকে ফিফটি করেছেন উইকম্যান। হাসান মাহমুদ উইকম্যানকে ফিরিয়ে জুটি ভাঙেন। তিনি করেন ৬১ রান।

দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ৯৪ রান তুলেছে, হারিয়েছে। ফলে সেশনটি ওয়েস্ট ইন্ডিজের বললে ভুল হবে না।

এর আগে টস হারলেও সকালের শুরুটা দারুণ করে বাংলাদেশ দল। প্রথম আধা ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় তারা।

ব্রান্ডন কিংকে (৯) বোল্ড করেন তাসকিন আহমেদ।এরপর হাসান মাহমুদ বোল্ড করেন কাভেম হজকে। তিনি করেন মাত্র ১ রান। ইনিংসের নবম ওভারে আবার সাফল্য পান তাসকিন। বোল্ড করেন জশুয়া ডি সিলভাকে (১২)।

বাংলাদেশ দল তিন স্পিনার নিয়ে খেললেও পেসাররাই চার উইকেট এনে দেন।

/টিই/