প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট
প্রথম সেশনে ২ উইকেট নেন তাসকিন আহমেদ

সিলেট টেস্টের প্রথম দিনে সকালের শুরুটা দারুণ করে বাংলাদেশ দল। প্রথম আধা ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় তারা। তবে এরপর আমির জাঙ্গু আর অভিষিক্ত কেভিন উইকহ্যামের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

৩ উইকেটে ৮৬ রান নিয়ে লাঞ্চে গেছে ক্যারিবিয়ানরা। জাঙ্গু ও অভিষিক্ত উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান।

এর আগে সিলেটে সকালে মেঘলা আকাশের ফায়দা ভালোভাবেই নেন বাংলাদেশ দলের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ইনিংসের পঞ্চম ওভারে আউট হন ব্রান্ডন কিং (৯)। তাসকিনের ফুল লেংথের বল ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। বলের গতিপথ বুঝতে না পেরে, পরাস্ত হন।

এরপর হাসান মাহমুদ বোল্ড করেন কাভেম হজকে। তিনি করেন মাত্র ১ রান। ইনিংসের নবম ওভারে আবার সাফল্য পান তাসকিন। বোল্ড করেন জশুয়া ডি সিলভাকে (১২)।

/টিই/