রোনালদোকে যেভাবে বিদায় জানাতে চায় পর্তুগাল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো ২৩ বছরের পথচলার সমাপ্তি ঘোষণা করেছেন। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে মানানসই বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায়।
রোনালদোর অবসরের ঘোষণার পর বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
ফেডারেশনের ভাষায়, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’
বিবৃতিতে ফেডারেশন আরও লিখেছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই এবং সক্রিয়ভাবে সহযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন, যেখানে সমর্থকেরা ও পুরো দেশ আরেকবার সেই খেলোয়াড়কে অভিবাদন জানাতে ও উদ্যাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’
বিবৃতির শেষ অংশে বলা হয়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’

ভুটানের বিপক্ষে দলে নেই মোরসালিন-মাহি