শাস্তি কমলো নেইমারের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
শাস্তি কমলো নেইমারের
নেইমার জুনিয়র

স্বস্তির খবর পেলো ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। নিষেধাজ্ঞার শাস্তি কমে গেছে নেইমার জুনিয়রের। ফলে আগামী ১৮ নভেম্বর কোরিতিবার বিপক্ষেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাজিলের সুপিরিয়র স্পোর্টস জাস্টিস ট্রাইব্যুনাল নেইমারের দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করেছে। সেই এক ম্যাচ এরই মধ্যে নেইমারকে ছাড়া খেলে ফেলেছে সান্তোস। ফলে পরের ম্যাচেই তার খেলতে কোনো বাধা নেই।

গত ২৪ অক্টোবর ব্রাজিলিয়ান সিরি ‘আ’ এর ম্যাচে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে লাল কার্ড দেখেন নেইমার।

ক্লাবের আপিলের পর শাস্তি কমে যাওয়ায় কোরিতিবার বিপক্ষে তার খেলার পথ খুলেছে। মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারের উপস্থিতি সান্তোসের আক্রমণভাগে শক্তি বাড়াবে।

শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে নেইমারের।

/টিই/