এক ওভারে হাসানের জোড়া উইকেট

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
এক ওভারে হাসানের জোড়া উইকেট
উইকেট নিয়ে উদযাপনে হাসান মাহমুদ

সিলেট টেস্টে আজ দ্বিতীয় দিন সকালে নতুন বলে জাদু দেখালেন হাসান মাহমুদ। নিলেন দুই উইকেট। হ্যাটট্রিকও হতে পারতো!

টানা তিন বলে তিনটি উইকেটই পেয়েছিলেন। তবে রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করেন।

প্রথমে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে (১৩৩) হাসান বোল্ড করেছেন। অধিনায়ক রোস্টন চেজ (০) উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। দুটোই ছিল অসাধারণ ডেলিভারি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮১ রান।

/টিই/