ইরানকে পুরোপুরি ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়বো? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’
তিনি আরও বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করবো। তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’
ট্রাম্পের দাবি, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো থামেনি। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লেগে যাবে।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।
সূত্র: আল জাজিরা

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো তুরস্কের পার্লামেন্ট