মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো তুরস্কের পার্লামেন্ট

সিটিজেন জার্নাল ডেস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। এ চুক্তির আওতায় কোনো সদস্যদেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোকে তার পাশে দাঁড়াতে হবে। চুক্তি কার্যকর হলে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কও এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষে চুক্তিটি অনুমোদিত হয়। চুক্তির পক্ষে ভোট দিয়েছেন ২৭৯ জন পার্লামেন্ট সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ১১৯টি। এ ছাড়া ভোটদানে বিরত ছিলেন ৩৯৮ জন সদস্য।
উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।
তুরস্কের আইনপ্রণেতাদের অনুমোদিত খসড়া অনুযায়ী, চুক্তিতে অংশ নেওয়া দেশগুলো ১০ বছর এর সদস্য থাকবে। এরপর চাইলে কোনো দেশ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে। একই সঙ্গে বিদ্যমান সদস্যদেশগুলোর সম্মতি নিয়ে নতুন দেশকে চুক্তিতে যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। সিরিয়ার সরকার ইতোমধ্যে এ চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সৌদিজোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৭