শিরোনাম

উত্তর কোরিয়ার গতির সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ: কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
উত্তর কোরিয়ার গতির সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ: কোচ
বাংলাদেশের কোচ পিটার বাটলার

এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোল করে উত্তর কোরিয়া। গতিময় ফুটবল খেলে বড় জয় পেছেয়ে উত্তর কোরিয়া। বাংলাদেশের কোচ বললেন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের গতির সাথে তাল মিলিয়ে খেলতে অভ্যস্ত নয় মারিয়া-কোহাতিরা।

নিজেদের ইতিহাসে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল মেয়েরা।

বাটলার বলেন, ‘উত্তর কোরিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও গোছানো একটি দল; বিশেষ করে তারা এমন গতিতে খেলে যার সাথে আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। সত্যি বলতে, ওই দলের মানের বিপক্ষে খেলার মতো যথেষ্ট দক্ষতা বা সক্ষমতা এই পর্যায়ে আমাদের এখনো নেই। তারা অসাধারণ খেলেছে; তাদের খেলা দেখাটা ছিল উপভোগ্য।’

তবে নিজেদের ব্যর্থতাও লুকাননি বাটলার। তিনি বলেন, ‘কোচ হিসেবে আমি দলকে যেভাবে খেলাতে চেয়েছিলাম, আমরা তার ঠিক উল্টোটা করেছি, যেটা আমাকে হতাশ করেছে।’

দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ এই ইভেন্টে তিনবারের ব্রোঞ্জ জয়ী দক্ষিণ কোরিয়া। গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে একটি হয়ে পরের ধাপে যেতে মিয়ানমারের বিপক্ষে শেষ ম্যাচে তিনি দিচ্ছেন মনোযোগ।

বাটলার বলেন, ‘আমি কোনো জাদুকর নই যে টুপি থেকে খরগোশ বের করে আনবো। আমি একজন পেশাদার ফুটবল কোচ; আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে।’

/টিই/