শিরোনাম

ভলিবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারালো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভলিবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারালো বাংলাদেশ
জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস

পাঁচ সেটেই লড়াই হলো জমজমাট। কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে নেপালকে। টুর্নামেন্টে তৃতীয় জয় পেল বাংলাদেশ ভলিবল দল।

পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় রবিবার (২৬ জুলাই) রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ৩-২ সেটে (২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫, ১১-১৫) জিতেছে বাংলাদেশ।

উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে জয়ে ফিরেছিল দল।

নেপালের বিপক্ষে প্রথম সেটে দারুণ লড়াই করলেও, ছন্দ হারিয়ে বাংলাদেশ হেরে যায়। দ্বিতীয় সেটে শুরু থেকে আধিপত্য করে নিয়ন্ত্রণ নেন হরসিত-সুজনরা। শেষ দিকে নেপাল ঘুরে দাঁড়ালেও, বাংলাদেশ ৬ পয়েন্টে জিতে সমতায় ফিরে।

পরের দুই সেটে লড়াই আরও তীব্র হয়। ৪ পয়েন্টের ব্যবধানে তৃতীয় সেট জিতে নেয় নেপাল। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে চতুর্থ সেট জিতে ম্যাচ পঞ্চম সেটে নেয় বাংলাদেশ। সেখানে দাপটের সাথে খেলে ১৫-১১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিয়ে হচ্ছে এবারের আসর।

/টিই/