ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর আগে জানিয়েছিলেন, সারাদেশে ৪৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে। এবার জানা গেলো, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে ফুটসাল মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে।
মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মানের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি।
ফুটসাল হলো ফুটবলেরই ছোট সংস্করণ। সাধারণত আয়তনে ছোট ও নির্দিষ্ট সীমানায় ঘেরা মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় নিয়ে হয়। কৃত্রিম ঘাস বা বিশেষ ধরনের মেঝেতে ফুটসাল খেলার মাঠ তৈরি করা হয়। ফুটবলের তুলনায় ছোট জায়গায় খেলা যায় বলে শহরের সীমিত পরিসরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে, যেখানে যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই আলোকে সিটি করপোরেশনের যেসব মাঠ আছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন। এর মধ্যে ঢাকা উত্তর সিটির মালিকানা ও তত্ত্বাবধানে রয়েছে ৩৭টি। কিছু জায়গায় একই সীমানায় পাশাপাশি মাঠ ও পার্ক একসঙ্গে রয়েছে।

ঢাবিতে যান চলাচলে কড়াকড়ি আরোপ