কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর জলাবদ্ধতা কমানো ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উত্তর যাত্রাবাড়ীতে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের গোলাপবাগ সংলগ্ন এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত খনন ও পরিষ্কার করা হবে। দুই অংশ মিলিয়ে মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খালের ময়লা ও পলি অপসারণ করা হবে। ছবি: ডিএসসিসি

কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, এজন্য নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানান প্রশাসক
শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, এজন্য নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানান প্রশাসক
নিজে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন প্রশাসক আবদুস সালাম
নিজে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন প্রশাসক আবদুস সালাম
বুলডোজার দিয়ে খাল পরিষ্কার
বুলডোজার দিয়ে খাল পরিষ্কার
/জেএইচ/